হামের উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ সময়ের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১০৯ জন, যার মধ্যে ৮২ জন নিশ্চিত হামে আক্রান্ত। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৬৬৬ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। এছাড়া, ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন সন্দেহজনক হামে আক্রান্ত। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

এখন পর্যন্ত হাম উপসর্গে এবং নিশ্চিত হামে মারা গেছেন ১১২২ জন। তার মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং সন্দেহজনক হামে এক হাজার ২০ জন মারা গেছেে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top