সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বারো আউলিয়া এলাকার হাফিজ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আঁটিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, দুর্ঘটনার পর আব্দুল আজিজকে সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top