পড়া হয়েছে: 28
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সাগরিকা রোডের বিটাক বাজার পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে যান চলাচল ও পথচারীদের চলাচল স্বাভাবিক করা হয়। উচ্ছেদের সময় দোকানের মালামাল জব্দ করা হয়।
নগরের যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান চৈতী সর্ববিদ্যা।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পাহাড়তলী থানা ও চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন।
চাটগাঁ নিউজ/এসএ





