চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর জানান, নিহত ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন আসতে দেখে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অসীম ধর আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের হাতের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






