চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আসহাব (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের নেয়াজরটেক এলাকায় তালিমুল কুরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ ঘটনা ঘটে।
নিহত আসহাব উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান মিয়াজিপাড়া এলাকার মো. ফারুকের ছেলে। সে ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
স্বজনরা জানান, সকালে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয় আসহাব খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। আমরা থাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব জানান, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার শরীরে কয়েকটি চিহ্ন রয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, বিষয়টা জেনেছি। আমরা সুরতহাল করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসএ





