পড়া হয়েছে: 48
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে শুক্কুরুল হাসান সাফী (২৫) নামের যুবককে গ্রেপ্তার করেছেন বোয়ালখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গুরা বাজার এলাকার একটি মার্কেট থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পকেট তল্লাশি চালালে ১০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেপ্তার শুক্কুরুল হাসান সাফী সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা আনু মিয়া পেশকার বাড়ির হাসান শরীফের পুত্র।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই মামলায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/জেএইচ





