রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, সকালে উত্তর ঘাটচেক এলাকার একটি বসতঘরে গ্যাসের চুলা থেকে আগুন লেগে তা পাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কমীর্রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে মো. আজাদ ও মো. নাছিরের মালিকানাধীন একাধিক কক্ষ বিশিষ্ট ২টি টিনের বসতঘর ও মহরম আলীর দোতলা বিশিষ্ট ভবনের আংশিক ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চাটগাঁ নিউজ/জগলুল/এসএ






