রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজান নাজনীন সেতু। অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান তিনটিকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে খাদ্যপণ্যের মান ও পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





