রাঙ্গামাটির বাঙ্গালহালিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেলসম্যানের মৃত্যু

রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটি-বান্দরবান সড়কের রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় পিকআপ ভ্যান (ডাকু) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খোকন দে (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন পিকআপ ভ্যানটির চালক আমজাদ হোসেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল চারটার সময় চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন আবুল খায়ের কোম্পানির একজন সেলসম্যান বলে জানা গেছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আবুল খায়ের কোম্পানির দুগ্ধজাত পণ্য পরিবহনকারী পিকআপ ভ্যানটি রাঙ্গামাটি-বান্দরবান সড়ক হয়ে বাঙ্গালহালিয়া যাচ্ছিল। সেটি হেলিপ্যাড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা চালক ও সেলসম্যান গুরুতর আহত হন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটিও ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে দ্রুত উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে সেলসম্যান খোকনকে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত চালক আমজাদ

জানা গেছে, নিহত খোকন দে ও আহত আমজাদ হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শিলক এলাকায়।

ওসি এম সাকের আহমেদ জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

চাটগাঁ নিউজ/মিন্টু/জেএইচ

Scroll to Top