পড়া হয়েছে: 144
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মী মোহাম্মদ কাউছার উর জামান বাবলু (৩৬) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত বাবলুর বাবা আবুল কালাম শনিবার রাতে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে এজাহারের ৩ নম্বর আসামি মো. শফি (৩৯) এবং ৫ নম্বর আসামি মো. সুমন (৩৩)-কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






