যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী হত্যাকাণ্ড: বিচার চায় বাংলাদেশ

চাটগাঁ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।

রবিবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা জানান। তিনি বলেন, এমন নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত জরুরি এবং অপরাধীদের আইনের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী আরও জানান, নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পিএইচডি অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি—নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ১০ দিন পর শুক্রবার (২৪ এপ্রিল) জামিলের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বৃষ্টির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন তার ভাই। এই ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top