মিরসরাইয়ে বাসের চাপায় পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা বেগম সিরাজী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে বারইয়ারহাট কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমা বেগম সিরাজী ফেনী পৌর সদরের দক্ষিণ চড়িপুর এলাকার বাসিন্দা এবং ইফতেখার আহমেদের স্ত্রী। তিনি পরিবারের সদস্যদের নিয়ে বারইয়ারহাট কলেজ গেট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সড়ক পারাপারের সময় শান্তি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটিও জব্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top