কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতা পাহাড় সংলগ্ন ও শিলছড়ি এলাকায় কর্ণফুলী নদীতে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর ৫(ক) ধারা অনুযায়ী অভিযান চালিয়ে ৪৫০ মিটার কারেন্ট জাল ও ১২০ মিটার দৈর্ঘ্যের একটি রক জাল জব্দ করা হয়।

অভিযান চলাকালে কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, ক্ষেত্র সহকারী এবং কাপ্তাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে কর্ণফুলী নদীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top