ভিসা বাতিলের খবরে আমিরাতে বেড়েছে যাত্রীর চাপ, সুযোগে গলা কাটছে এয়ারলাইন্স!

চাটগাঁ নিউজ ডেস্ক: একেতো আরব আমিরাত প্রবাসীরা আছেন ভিসা বাতিলের আতংকে তার ওপর আবার আমিরাত ফিরে যাওয়ার জন্য টিকেট কাটতে গেলে গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা। অসহায় এসব প্রবাসীদের নিয়ে এক প্রকার জুয়া খেলছে এয়ারলাইন্সগুলো। অথচ এ বিষয়ে এখনও নিরব সংশ্লিষ্টরা। ফলে রেমিট্যান্স যোদ্ধাদের কাছে এ যেন মরার উপরে খাঁড়ার ঘা!

সম্প্রতি আরব আমিরাতে চালু হওয়া এআই সিস্টেমের বলি হয়ে অটো বাতিল হয়ে যাচ্ছে প্রবাসীদের ভিসা। ভিসা বাতিলের হিড়িকে ভারত-পাকিস্তানের পর বাংলাদেশের প্রবাসীরাও এখন একই সমস্যার মুখোমুখি। ফলে দেশে আসা প্রবাসীরা দ্রুতই কর্মস্থলে ফিরতে চান। আর এই পরিস্থিতিকে কেন্দ্র করে কয়েকটি এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণ সময়ে যে রুটে বিমান ভাড়া ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে ছিল, সেখানে এখন একই টিকিটের জন্য ৮০ হাজার থেকে এক লাখ টাকারও বেশি চাওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে টিকিটের সংকট দেখিয়ে আরও বেশি অর্থ আদায় করা হচ্ছে।

এদিকে ট্রাভেল এজেন্সির কর্মকর্তাদের দাবি, গত কয়েক দিনে আমিরাতগামী টিকিটের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক প্রবাসী কর্মী দ্রুত কর্মস্থলে ফিরতে চান, কারণ তারা ভিসা সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন। তবে এয়ারলাইন্সগুলোর আসনসংখ্যা সীমিত থাকায় ভাড়া কিছুটা বেড়েছে বলেও স্বীকার করেন তারা।

বিস্তারিত সিপ্লাস টিভিতে……..

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top