ভারতে পাওয়ার প্লান্টে বয়লার বিস্ফোরণ: নিহত ১১, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার সিংঘিতারাই এলাকায় ভেদান্তা পাওয়ার প্লান্টে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি’র বরাতে এ তথ্য জানা গেছে।

জেলা পুলিশ সুপার প্রফুল ঠাকুর জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় এবং আহতদের রায়গড়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে আরও প্রায় ৩০ থেকে ৪০ জন শ্রমিক গুরুতর আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শক্তি জেলার কালেক্টর অমৃত টপনো বলেন, সিংঘিতারাই এলাকার ভেদান্তা প্লান্টের বয়লার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রত্যেক নিহতের স্বজনদের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে অনুদান ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পোস্টে বলা হয়, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি সেবা দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুপুর ২টার দিকে বিস্ফোরণের সময় প্লান্টের ভেতরে শ্রমিকরা কাজ করছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top