ব্যবসার নামে ৩৮ নারীর দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা দম্পতি!

চাটগাঁ নিউজ ডেস্ক: এক লাখ টাকা বিনিয়োগে ৭ হাজার টাকা মাসিক লাভের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে ৩৮ নারীর কাছে থেকে দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।

প্রতারক ওই দম্পতি জেসমিন আক্তার রানী ও তার স্বামী জাবের আবদুল্লাহ দোভাষ চট্টগ্রামের খুলশী টাউন সেন্টারে অবস্থিত ‘জ্যাজটানা বুটিক ওয়ার্ল্ড’ (প্রি লাভড রেন্ট বাই জ্যাজটানা) নামক প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী বলে জানা গেছে।

অতিরিক্ত লাভের প্রলোভন ও বিনিয়োগের নামে বিভিন্ন স্কিমের কথা বলে এই দম্পতি টাকা সংগ্রহ করেন এবং পরবর্তীতে দোকান বন্ধ করে দেন।

জানা গেছে, বিভিন্ন মাধ্যমে তারা ৩৮ জন নারীর কাছ থেকে ১ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার টাকা নিয়ে বর্তমানে আত্মগোপনে আছেন।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…..

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top