চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে ইকরা মণি নামের এক দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইকরা মণি উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের খন্দপাড়ার প্রবাসী মো.বাবলুর মেয়ে।
ইকরা মণির চাচী মাজেদা বেগম জানান, সন্ধ্যা ৬টার দিকে ঘরে ইকরা মণির ডান পায়ের পাতায় সাপে কাটে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.রিদোয়ান বলেন, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো শিশুটিকে। তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছিলো। তবুও বাঁচানো সম্ভব হয়নি।
শিশুটি ডান পায়ের পাতায় সাপে কাটার চিহ্ন রয়েছে। তবে কি সাপে কেটেছে তা স্বজনরা বলতে পারেননি।
চাটগাঁ নিউজ/জেএইচ





