বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিদগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নুর নবী (২৫) নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন এন্ড প্ল্যাস্টিক সার্জারী ইউনিটে তাদের মৃত্যু হয়।

নিহত নুর নবী বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকার সাতগড়িয়া পাড়ার নুরুচ্ছফার ছেলে। তার ১৪ মাসের এক ছেলে সন্তান রয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্ট কোম্পানির কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চাটগাঁ নিউজ/ইয়াছিন/এসএ

Scroll to Top