বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ইয়াবাসহ মো. মফিজুর রহমান মফিজ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশের একটি দল উপজেলার পৌর সদরের বুড়িপুকুরপাড় রেললাইন-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মফিজুর রহমান মফিজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুজাহিদপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মফিজুর রহমান মফিজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top