পড়া হয়েছে: 32
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীর ফুলতল এলাকায় অবৈধভাবে খাল ভরাট করার অপরাধে মোহাম্মদ সোহেল রানা (২৮) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক জানান, অভিযানে খাল ভরাটের মাধ্যমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তাকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন






