বিমানবন্দরে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের চালান আটক

চাটগাঁ নিউজ ডেস্ক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ লাখ ৫৬ হাজার টাকার সিগারেট ও আমদানি নিষিদ্ধ ২০০ পিস বিউটি ক্রিমের চালান আটক করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাত পৌনে নয়টায় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-520 এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ১২৮ কার্টন সিগারেট পাওয়া যায়।

এসব পণ্য বহনে জড়িতরা হলেন- চকরিয়ার সেলিম উল্লাহ, হাতিয়ার মো. রায়হান উদ্দিন ও পটিয়ার মো. মনসুরুল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, যাত্রীদের থেকে আটক পণ্যের চালান ডিএম মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। আটক যাত্রীদের বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top