বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কাজির দেউড়ি এলাকার একটি বাসা থেকে মনিকা আক্তার সোমা (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার সময় কাজীর দেউড়ির ২নং গলির মান্নান ভবনের ২য় তলার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মনিকা কুমিল্লার চান্দিনা থানার ৬নং ওয়ার্ড জামিরা পাড়া এলাকার মো. জালালের মেয়ে। সে একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি আত্মহত্যা করেছে। পরিবার জানিয়েছে, ঘুমানোর কথা বলে বাসায় রুমে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top