বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ভালো নেই। অসুস্থতার কারণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান। তিনি বলেন, গতকাল রাতে চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা আপুকে দোয়া নিতে ফোন দিয়েছিলাম।

তখন তিনি আমাকে নিজের অসুস্থতার কথা জানান। সনি বলেন, বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

আমি তাকে বলেছি, কোনো প্রয়োজন হলে যেন আমাকে জানান। আমরা শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে আছি।

অসুস্থতার বিষয়ে তিনি আরও বলেন, কল্পনা আপুর বয়স হয়েছে। বয়স হলে মানুষের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। মূলত বার্ধক্যজনিত কারণেই তিনি অসুস্থ। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হন কল্পনা। মিজানুর রহমানের ‘হনুমানের পাতাল বিজয়’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে মতিন রহমানের ‘রাধাকৃষ্ণ’।

এরপর একে একে ‘সোহেল রানা’, ‘ফুলশয্যা’, ‘শেষ আঘাত’, ‘মায়ের কান্না’, ‘তিন কন্যা’, ‘রকি’, ‘ঢাকা-৮৬’, ‘জিনের বাদশা’, ‘অচেনা’, ‘স্বপ্নের ঠিকানা’,‘আনন্দ অশ্রু’, ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।-এই নিউজটার ভুল বানান শুদ্ধ করে সুন্দরভাবে নিউজ বানিয়ে দিন এবং কয়েকটা ছোট ও আকর্ষনীয় হেডলাইন দিন

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top