চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন তুলাতলী জামাই বাজার এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তুলাতলী জামাই বাজার এলাকার আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহ ইমরান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত কোথা থেকে এবং কী কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






