বাকলিয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. জসীম শেখ (৩০) বাকলিয়ার ৩নং রোড বিউটির বাসা ক্ষেতচর বাস্তুহারার হোসেন মাঝির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান। তিনি জানান, আজ ভোরে বাকলিয়া থানাধীন ক্ষেতচর ৩নং গলি মসজিদের সামনে থেকে তাকে ৪ কেজি গাঁজাসহ জসীম শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top