চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় পরোয়ানাভুক্ত আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাথরিয়া ইউনিয়নের মানিক পাঠান এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার জেবল হোসাইনের ছেলে।
বাঁশখালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আন্দরকিল্লার ব্যবসায়ী মো. জোবায়েরের দায়ের করা ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ২০১৮ সালে মামলা দায়েরের পর থেকে আমির হোসেন পলাতক ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হোসেন নামে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






