ফিরতি ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ৩ জুনের ট্রেনের অগ্রিম টিকিট

চাটগাঁ নিউজ ডেস্ক: ঈদুল আজহা শেষে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ রবিবার (২৪ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩ জুনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।

রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের ঈদ উপলক্ষ্যে নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট ২৩ মে বিক্রি করা হয়েছে। সর্বশেষ ৪ জুন যাত্রার টিকিট বিক্রি করা হবে আগামী ২৫ মে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থাপনায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট সংগ্রহের ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top