ফটিকছড়িতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

ফটিকছছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয় ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শফিউল আলমের ছেলে মো. ইমন (১৯) এবং একই এলাকার ফারুক উদ্দিনের ছেলে মো. রায়হান উদ্দিন (২৩)-কে।

আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরবর্তীতে বিনষ্ট করা হয়েছে।

অভিযানকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এ সময় ভূজপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top