ফটিকছড়িতে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৩১ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডের একটি নার্সারির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নাসির জানান, শনিবার ভোরে স্থানীয় এক মাওলানা নার্সারি সড়কের পাশে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি তাকে জানায়। এরপর তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে জাহানপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহত ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না এবং তার চুল ছিল লম্বা। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ 

Scroll to Top