চাটগাঁনিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেলের আগমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর (শনিবার) শারজার একটি রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী ও বন্ধু মহলের উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহীম জয়নব ইন্টারন্যাশনাল ট্রেডিং (এলএলসি)-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিআইপি সেলিম কাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবুল কাশেম হিরু, সাইফুল হক লাভলু ও এম এ আওয়াল। এছাড়া বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির আরব আমিরাত শাখার সভাপতি মো. রাশেদুল আলিম শারুক, সাবেক কেন্দ্রীয় সংগঠক জি এম মোহাম্মাদ জুন্নুন জনি, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ খোরশেদ, কাজি আশরাফ জামান, গিয়াস উদ্দিন সাগরসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “কারো হাততালি কিংবা বাহবা পাওয়ার জন্য নয়, বিবেকের দায়বদ্ধতা থেকে সমাজের কল্যাণে, মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি গত ২৭ বছর ধরে। যারা মাটি ও মানুষের কল্যাণে কাজ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাঁদের সম্মানিত করেন। তাই প্রতিটি মানুষের উচিত প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করা। আমি প্রতিনিয়ত চেষ্টা করি বাংলাদেশের জনশক্তিকে জনসম্পদে পরিণত করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে। প্রবাসীরা বাংলাদেশের প্রকৃত উন্নয়ন-সহযোদ্ধা। অতীতেও প্রবাসীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব, ইনশাআল্লাহ।”
সভাপতির বক্তব্যে সিআইপি সেলিম কাদের বলেন, “নাজিম উদ্দিন এ্যানেলের মতো সমাজকর্মী আমাদের সমাজে আরও অনেক বেশি প্রয়োজন। ভালো কাজের প্রশংসা করাটাও আরেকটি ভালো কাজ।”
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি/এফ এস






