পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: বড় ব্যবধানে এগিয়ে বিজেপি

চাটগাঁ নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দলটি প্রায় ১৯০টি আসনে এগিয়ে থেকে শক্ত অবস্থান তৈরি করেছে।

অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও লড়াইয়ে রয়েছে। দলটি প্রায় ১০৩টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে আছে এবং বেশ কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এর আগে দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর সোমবার সকাল আটটা থেকে বিভিন্ন গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। গণনা যত এগোচ্ছে, ততই ফলাফলের চিত্র আরও পরিষ্কার হচ্ছে এবং দুই প্রধান দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।

চূড়ান্ত ফলাফল পেতে আরও কিছু সময় লাগলেও, প্রাথমিক এই ফলাফল ইতোমধ্যেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top