পটিয়ার খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ঠেকুরপুনি এলাকায় শাক্যমুনি বিহারের পেছনে চাঁনখালী খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় জেলে অর্জন দাশ জানান, সকালে খালে জাল তুলতে গিয়ে তিনি পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পটিয়া থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top