নগরীতে ট্রাক চাপায় বাইক আরোহীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায় মোহাম্মদ আক্কাছ উদ্দিন (৪৫) নামে বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর এ কে খান মোড় এলাকায় জামান হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আক্কাছ উদ্দিন লোহাগাড়ার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভবানীপুর হাদুর পাড়া এলাকার গোলাম হোসেনের পুত্র।

জানা গেছে, ঘটনাস্থলে দ্রুতগতির একটি ট্রাক উক্ত বাইক আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। অন্যদিকে ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সোহেল ঘটনার জানান, নিহত আক্কাছ উদ্দিন চট্টগ্রাম নগরে ব্যবসা করতেন। আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top