চাটগাঁ নিউজ ডেস্ক: দুবাই থেকে প্রবাসীদের কষ্টার্জিত প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে এসেছেন চট্টগ্রামের দুই প্রতারক। এদের একজনের নাম মোহাম্মদ রফিক প্রকাশ ইব্রাহিম (৫৪) বাড়ি হাটহাজারী পৌরসভায়। অন্যজনের নাম মো. কামাল উদ্দিন (৪০) বাড়ি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ফরিদ চেয়ারম্যানের বাড়ি এলাকায়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাটহাজারী ও পটিয়া থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুবাইতে রফিক ও কামাল তারা যৌথভাবে ফল ব্যবসার সঙ্গে জড়িত ছিল। দীর্ঘদিনের ব্যবসায়িক সূত্রে তারা দুবাইয়ের বিভিন্ন ফল ব্যবসায়ীর কাছ থেকে পাইকারি ফল কেনাবেচা করে আসছিল। এভাবে সবার সঙ্গে ব্যবসায়ীক সম্পর্কটি ধীরে ধীরে বিশ্বাসের সম্পর্কে রূপান্তর ঘটায় তারা। এ বিশ্বাসের সম্পর্ককে পুঁজি করে দুবাইয়ের ফল মার্কেটের প্রায় ১৫-২০ জন ব্যবসায়ীর কাছ থেকে ৩১ মিলিয়ন দেরহাম অর্থ্যাৎ প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করে দেশে চলে আসেন তারা।
আর এতে দুবাইয়ে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করা ও দুবাই শেখদের দেনা মেটাতে হিমশিম খেতে হচ্ছে ভুক্তভোগী ব্যবসায়ীদের। অনেকের দেশে ফেরাও অনিশ্চিত হয়ে গেছে দুই প্রতারকের খপ্পরে পড়ে।
ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, তারা বিভিন্নভাবে উক্ত দুই প্রতারকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও উদ্ভুত এই পরিস্থিতির কোনো সুরাহা করতে পারছেন না। এমতাবস্থায় চট্টগ্রামের ২ প্রতারক রফিক প্রকাশ ইব্রাহিম ও কামাল উদ্দিনকে ধরিয়ে দিতে পারলে কোটি টাকা নগদ পুরস্কারের ঘোষণাও দিয়ে রেখেছেন।
বিস্তারিত সিপ্লাস টিভিতে…….
চাটগাঁ নিউজ/জেএইচ





