চট্টগ্রাম কাস্টমস অকশন শেডে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকার বাইরে স্টেডিয়াম সংলগ্ন কাস্টমস অকশন শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণ অভিযানে যোগ দেন।

চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন জানান, আগুন লাগার পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ শুরু করে, যাতে আগুন আশপাশে ছড়িয়ে না পড়ে এবং ক্ষয়ক্ষতি কমানো যায়।

সম্মিলিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top