চট্টগ্রামে গণপরিবহনের নৈরাজ্য ঠেকাতে অভিযান, ১৫ বাসের বিরুদ্ধে মামলা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে গণপরিবহনের নৈরাজ্য ঠেকাতে অভিযানে পনেরোটি বাসের বিরুদ্ধে ৭৮ হাজার টাকার মামলা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দামপাড়ায় এই অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা।

দিনভর অভিযানে অভ্যন্তরীণ রুটের এবং দূরপাল্লার বাসের কাগজপত্র পরীক্ষায় মিলেছে ঘাপলা। এছাড়া অভ্যন্তরীণ সড়কে চলাচলরত যানবাহনে মিলেছে রুট পরিবর্তন, মেয়াদহীন কাগজপত্র ছাড়াই যানবাহন চালানোর চিত্র।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top