চটপটি খেতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন রাহাত

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে রাহাত (১০) নামের এক শিশু আহত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেকের বাসার মো. ফারুকের ছেলে।

রাহাতের বাবা মো. ফারুক বলেন, জুমার নামাজের পর ২০ টাকা নিয়ে চটপটি খেতে গিয়েছিল ছেলে। আচমকা ট্রেন এসে আমার ছেলের জীবন শেষ করে দিল। এখন আমার ছেলের হাত নেই, পা নেই।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে রাহাত নামের এক শিশু আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে আনার পর ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার একটি হাত ও পা কাটা পড়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top