গাছের নিচে পড়েছিল দুই আগ্নেয়াস্ত্র

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭।

সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে ওসমানের বসতবাড়ির পশ্চিম পাশের একটি কাঁঠালগাছের নিচ থেকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় একটি বসতবাড়ির পেছনের কাঁঠালগাছের নিচে অস্ত্র পড়ে আছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল পৌনে ৮টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

ওসমানের বসতবাড়ির পশ্চিম পাশে কাঠালগাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও একটি দুইনলা পাইপ গান উদ্ধার করা হয়। পরে অস্ত্র দুটি জব্দ করা হয়।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র দুটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাউজান থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top