খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।

আজ শনিবার (১৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিজিবি সেক্টর হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, নিহততের নাম শুদ্ধ অং মারমা (৪০)। তিনি মোটরসাইকেল চালিয়ে গুইমারা বাজার হতে রামগড়ের দিকে যাচ্ছিলেন। তার বাড়ি রামগড়ের পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়ায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনার পর ঘাতক মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। তবে মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top