খাগড়াছড়িতে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা এলাকায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. এনায়েত হোসেন সৌরভ (৩২)। আহত স্ত্রীর নাম প্রিয়া আক্তার (২৪)।

জানা গেছে, মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি আসার পথে একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রী মো. এনায়েত হোসেন সৌরভ (৩২) ও তার স্ত্রী প্রিয়া আক্তার (২৪) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ মারা যান। আহত প্রিয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সৌরভ খাগড়াছড়ি সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মো. আল এমরানের ছেলে। মাত্র আট মাস আগে তাঁর বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহতের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top