‘কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা 

চাটগাঁ নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় ভর্তির বাংলা-সাধারণ জ্ঞান ও মানসিক দক্ষতার অনন্য প্রতিষ্ঠান ‘কাবির’স বাংলা এন্ড জিকে’ ব্যাচ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৩ মে) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব অডিটোরিয়ামে সকাল ১০টায়  এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ২০০ এর অধিক শিক্ষার্থী সুযোগ পেয়েছে। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ১০ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি২ তে ৭ম ও ১০ম, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ২য় স্থান অর্জন করেছে ‘কাবির’স বাংলা এন্ড জিকে’ ব্যাচের মেধাবী শিক্ষার্থীরা।

উৎসবমুখর এই আয়োজনে সভাপতিত্ব করেছেন ‘কাবির’স বাংলা এন্ড জিকে’ এর সম্মানিত পরিচালক, দেশের স্বনামধন্য বাংলা-জিকের শিক্ষক আনোয়ারুল কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রিদুয়ান পারভেজ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানবীর’স ইংলিশ এর পরিচালক তানবীর স্যার, শাহীন’স ইংলিশ এর পরিচালক শাহীন স্যার, মেডিবস পরিচালক ডা. রিজভী, ইঞ্জিনিয়ার তানবীর সিফাত, দ্যা সাফিক্সের পরিচালক রাকিব বিন মোস্তফা,পড়ালেখার পরিচালক আনোয়ার হোসেন, শামীম’স ইংলিশের পরিচালক ইংলিশের পরিচালক শামীম স্যারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্ববদ্যালয় ভর্তিই জীবনের শেষ গন্তব্য নয়, বরং জীবন্নোয়নের প্রথম ধাপ। সেজন্য ১ম বর্ষ থেকেই নিজের লক্ষ্য স্থির করতে হবে, ভালো ফলাফল করার দিকে মনোনিবেশ করতে হবে।

সভাপতির বক্তব্যে উঠে আসে আবেগঘন মুহুর্তগুলো, তিনি শিক্ষার্থীদের সুন্দর সময়গুলোর স্মৃতিরোমন্থনের পাশাপাশি ভবিষ্যতকে সুন্দর করার জন্য প্রাণ ও প্রকৃতিকে ভালোবাসার কথা বলেন, নিজের মূলকে ভুলে না যাওয়ার পরামর্শ দেন।

সর্বোপরি বলেন ‘কাবির’স বাংলা এন্ড জিকে’ একটি পরিবার অতএব, যে কোন মুহূর্তে পরিবারের সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, পরস্পরকে পরস্পর মনে রাখে, নিজেদের ক্যারিয়ার গঠনে সহযাত্রী হয় সে আশা ব্যক্ত করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top