কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

চাটগাঁ নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।‎

‎বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠায় বিএফআইইউ। বিষয়টি নিশ্চিত করেছে কয়েকটি ব্যাংক।

বিএফআইইউ’র পাঠানো ‎চিঠিতে বলা হয়েছে, আগামী আধা ঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠাতে হবে।‎

‎এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, তাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে হবে না।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top