চাটগাঁ নিউজ ডেস্ক : এনসিটি ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
আজ বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপিও প্রদান করেন।
জেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম স্কপের যুগ্ম সমন্বকায়রী এস কে খোদা তোতন সভাপতিত্ব করেন। স্কপের আরেক যুগ্ম সমন্বয়কারী ইফতেখার কামাল খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তব্য দেন টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সভাপতি খোরশেদ আলম, বিএফটিইউসির সাধারন সম্পাদক কে এম শহিদুল্লাহ, বিএলএফ এর সভাপতি নুরুল আবছার তৌহিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের হেলাল উদ্দিন কবির, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে স্কপের নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে যান। তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন স্কপ নেতৃবৃন্দ।
কয়েক মাস স্থগিত থাকলেও চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল আবার ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নৌ মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/এসএ





