এইচএসসিতে চট্টগ্রাম বোর্ড সেরা বাড়বকুণ্ড হাইস্কুল এন্ড কলেজ

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজ।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

অন্যদিকে চট্টগ্রাম বোর্ডের মধ্যেও প্রথমস্থান অর্জন করেছে এ কলেজটি। প্যাসিফিক জিন্সের সহযোগিতায় প্রতিষ্ঠিত বাড়বকুণ্ড হাইস্কুল এন্ড কলেজটি ২০২৩ সাল থেকে এইচএসসিতে ধারাবাহিক সাফল্য করে আসছে। শুধু সীতাকুণ্ড নয় এবার চট্টগ্রাম বোর্ডের মধ্যেও সেরা হয়েছে এ কলেজ।

প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শতভাগ পাসের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও শিক্ষার্থীদের সাফল্যের ইতিবাচক চিত্র তুলে ধরেছে।

কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, তাঁরা সব সময়ই শিক্ষার মান ধরে রাখতে সচেষ্ট আছেন। ভালো ফলাফলের মূল চাবিকাঠি হলো লেখাপড়ার মান ঠিক রাখা।

তিনি আরো বলেন, আমরা শুরু থেকেই ফলাফলের শীর্ষ স্থান দখলে রেখেছি। শুধু উপজেলায় নয়, গত বছর আমরা জেলা পর্যায়েও সপ্তম স্থান অর্জন করেছিলাম। এবার আমরা বোর্ড সেরা হয়েছি।

শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতা এ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজের এ সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগীরা। তাঁরা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ এর কলেজ শাখা চালু হয়ছে ২০২২ সাল থেকে।এটা তাদের ৩য় ব্যাচ। প্রতিবারে শত ভাগ পাশের সাফল্য অর্জন করে আসছে।এবার উক্ত কলেজের মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৮০ জন। শত ভাগই পাশ করেছে। তন্মধ্যে ২৫ জনই জিপিএ ৫ পেয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top