উখিয়ায় ওয়ারেন্টভুক্তসহ ১১ আসামি গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্তসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার একজন, জিআর ওয়ারেন্টভুক্ত দুজন, সিআর ওয়ারেন্টভুক্ত সাতজন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।

তারমধ্যে সাজা পরোয়ানাভুক্ত আসামি আব্দুর রহিম রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং মাতবরপাড়া এলাকার বাসিন্দা মৃত কবির আহমদ ছেলে৷ তাঁর বিরুদ্ধে আদালতের রায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে।

গ্রেপ্তার অন্যান্যরা হলেন, আলমগীর, রুবেল বড়ুয়া ওরফে জোবেল, শাহ আলম, কামাল হোসেন, মফিদুল আলম, ওসমান গনি, আজিজুর রহমান, মাহবুবুল আলম ওরফে ঘোরা কসাই মাবু এবং জহুর আহমেদ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top