ঈদগাঁওয়ে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। অভিযানে অবৈধভাবে ডাম্পার গাড়ি পার্কিং ও গাড়ির লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) দুপুরে উপজেলার ইসলামপুর বাজার সংলগ্ন ৯নং ওয়ার্ড রাস্তার মাথায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাশ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়ায় অবৈধভাবে পাহাড় কেটে রাস্তার উপর মাটির স্তুপ করে রাখায় স্থানীয়দের পাহাড় না কাটার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শও প্রদান করা হয়েছে।

অভিযানে আনসার সদস্যদের একটি চৌকস টিম ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, অবৈধ পার্কিং এর কারণে যানজট সৃষ্টি হয়। এতে করে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।

তিনি আরো বলেন, দুর্ঘটনা রোধ ও যানজট কমানোর জন্য এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অবৈধ ডাম্পার গাড়ি পার্কিং ও লাইসেন্স না থাকায় ১জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/জেএইচ

Scroll to Top