আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে সোমবার (২৫ মে) একটি গ্যাস শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। দেশটির সাউথ পার্স গ্যাস কমপ্লেক্সের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, যুদ্ধের কারণের ক্ষতিগ্রস্ত গ্যাস শোধনাগারে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ চলছিল। তখনেই এ বিস্ফোরণ হয়েছে।
তিনি বলেন, জরুরি পরিষেবা এবং দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান জুড়ে অতর্কিত হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী। এরপর টানা প্রায় ৩৯ দিন যুদ্ধ শেষে গত ৮ এপ্রিল থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চলছে।
যুদ্ধবিরতির পর থেকে ইরান তাদের ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ করছে এবং ধ্বংসাবশেষ সরিয়ে ফেলছে। এতে মাঝেমধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দেশটির কর্তৃপক্ষ এসব বিস্ফোরণে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





