আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেসময় ওই মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য, নিয়োগ, পদায়ন-পদোন্নতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। এসব অভিযোগ অনুসন্ধানের জন্য চার সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমও গঠন করা হয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাড়াও আরো যাদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান হবে তারা হলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং একই মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম আহমেদ।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করল।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top