আনোয়ারায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি ফারুক গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা রায়পুর ইউনিয়নের চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার এক মাস চারদিন পর মামলার অন্যতম আসামি মো. ফারুক (২৪)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ মে) ভোর রাতে চট্টগ্রামের রাউজান থানাধীন পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফারুক উপজেলার পূর্ব গহিরা হাড়িয়া পাড়ার আজিজুল হকের ছেলে। সে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৩ নম্বর আসামি।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, রায়পুর ইউনিয়নে চাঞ্চল্যকর শিশু শিক্ষার্থী গণধর্ষণ মামলাটির রহস্য উদঘাটন পূর্বক তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার জন্য অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় অন্যতম আসামি ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্যান্য আসামিরা এই চাঞ্চ্যল্যকর গণধর্ষণ মামলায় জড়িত মর্মে স্বীকার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলায় আসামিরা হলেন- রায়পুর ইউনিয়নের ময়না গাজীর বাড়ির আব্দুল মান্নানের ছেলে আবু তাহের (৪২), পূর্ব গহিরা নতুন বাড়ির আব্দুর নূরের ছেলে রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে মো. ফারুক (২৩) এবং একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আনোয়ার হোসাইন (২২)।

গত ২৭ এপ্রিল উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার হাড়িয়া পাড়ায় রাত দশটার দিকে খালার বাড়ি থেকে পাশের খালাতো বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির এক কিশোরীকে প্রথমে আবু তাহেরের দোকানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনা জানতে পেরে দোকান থেকে কিশোরীকে পাশের বিল এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে দ্বিতীয় দফায় সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরদিন সকালে কিশোরী বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিলেও বিভিন্ন মহলের বাধার সম্মুখীন হন। পরে ১ মে দিবাগত রাতে থানায় মামলা দায়ের করা হয়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top