আনোয়ারায় গাছ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আবুল হাশেম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আহমদ নূর মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম ওই এলাকার আহমদ নূর মিয়ার পুত্র। তাঁর সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, সকালে নিজের গাছের ডালপালা কাটতে গাছে উঠেন আবুল হাশেম। এসময় অসাবধানতা বশত গাছ থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আতিব বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে, পুলিশকে বিষয়টি জানানো হয়। নিহতের স্বজনদের দাবি তিনি গাছের ডালপালা কাটতে গিয়ে পড়ে গেছেন।’

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top